কাজল-করন মুখ দেখাদেখি বন্ধ


দারুণ বন্ধুত্ব ছিল তাঁদের। কিন্তু সেই বন্ধুত্বে এখন ভাটার টান। কাজল আর করন জোহরের এখন মুখ দেখাদেখিও বন্ধ!
করনের পরিচালনায় কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, মাই নেম ইজ খান ছবিগুলোয় অভিনয় করেছিলেন কাজল। করনের অন্য কয়েকটি ছবিতে অতিথি চরিত্রেও দেখা গেছে তাঁকে। কিন্তু সম্প্রতি বন্ধু মনিশ মালহোত্রা আয়োজিত এক অনুষ্ঠানে যাওয়ার পর মনে হচ্ছে, সেই বন্ধুত্বটা বুঝি নেই আর! কীভাবে তা বোঝা গেল? সবাই সবার সঙ্গে কুশল বিনিময় করলেও করন-কাজল তা করেননি। দুটি ভিন্ন দরজা দিয়ে ঢুকে বসেও ছিলেন অনেক দূরে। বন্ধুত্ব যখন ছিল, তখন তাঁদের পাশাপাশিই দেখা যেত।
কয়েক মাস আগে কাজলেন স্বামী অজয় দেবগনের সঙ্গে করনের ঝগড়া হয়েছিল। করন নাকি অজয় সম্পর্কে আজেবাজে গুজব ছড়াচ্ছিলেন! এ নিয়ে টেলিফোনে করন ও অজয়ের তুমুল কথা-কাটাকাটি হয়। করন অবশ্য সব অস্বীকার করেছিলেন। কিন্তু সেই ঝগড়ার রেশ কাটেনি এখনো। সেই থেকেই কাজল দূরত্ব বজায় রেখে চলছেন করনের সঙ্গে।