কানাকড়িও নেননি সুজান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক–সুজােন খান: যখন ছিল সুদিন
হৃতিক–সুজােন খান: যখন ছিল সুদিন

বড় তারকাদের প্রেম, বিয়ে, এমনকি বিচ্ছেদও বড় খবর। বিচ্ছেদের পর কে কত ক্ষতিপূরণ পেল, কে কত দাবি করল—এ নিয়ে কৌতূহল দেখা দেয়। শোনা যায় নানা কেচ্ছা। অনেক সময় আদালতে কদর্য লড়াইয়েও নামতে দেখা যায় তারকাদের।
হৃতিক রোশনের বিচ্ছেদ নিয়েও এমন একটা খবর রটেছিল, সুজান নাকি ৪০০ কোটি রুপি দাবি করেছেন। সুজানে একটা পয়সাও দাবি করেননি জানিয়ে ক্ষুব্ধ হৃতিক বলেছেন, ‘সব বানোয়াট। আমার ভালোবাসার মানুষদের একজনকে অপমান করা হচ্ছে। আমার ধৈর্যের পরীক্ষাও নেওয়া হচ্ছে।’ টিএনএন