কানে কী অপেক্ষা করছে ক্যাটরিনার জন্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা
ক্যাটরিনা

কান উৎসবের প্রাণকেন্দ্র প্যালে ডে ফেস্টিভ্যালের সামনে দিয়ে আসার সময় চোখে পড়ল লালগালিচা। কাল সারা দিন ধরে চলেছে কানের সুবিখ্যাত লালগালিচা স্থাপনের কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, তৈরি ক্যাটরিনা কাইফও। এরই মধ্যে ক্যাটরিনা কাইফ এসে পৌঁছেছেন ফ্রান্সে। সব ঠিকঠাক থাকলে আজই কান উৎসবের লালগালিচায় অভিষেক ঘটবে এই বলিউডকন্যার। এরই মধ্যে তাঁর কান যাত্রার খবর টুইট করে জানিয়েও দিয়েছেন ক্যাটরিনা। দেখা যাক বিশ্ব সিনেমার এই মহা উৎসবে কী অভিজ্ঞতা অপেক্ষা করছে ক্যাটরিনার জন্য।