কানে যেতে চান দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের কান চলচ্চিত্র উৎসবে এমন পোশাকেই দেখা গেছে ক্যাটরিনা কাইফকে।
এবারের কান চলচ্চিত্র উৎসবে এমন পোশাকেই দেখা গেছে ক্যাটরিনা কাইফকে।
এবারের কান চলচ্চিত্র উৎসবে এমন পোশাকেই দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
এবারের কান চলচ্চিত্র উৎসবে এমন পোশাকেই দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যাটরিনার এ বছর কান অভিষেক হলেও গত ১৪ বছর ধরে কানের নিয়মিত অতিথি ঐশ্বরিয়া। আর এই নিয়ে পঞ্চমবারের মতো কান উৎসবে যোগ দিলেন ‘খুবসুরত’ তারকা সোনম। ২০১০ সালে একটি ব্র্যান্ডের প্রচারণার কাজে কানের লাল গালিচায় হেঁটেছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি আবারও কানে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানালেন এই ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা। তবে পণ্যের প্রচারণা নয়, ছবির প্রচারণা চালাতে কানে যেতে চান তিনি।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘কানে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে কোনো সুযোগ আমার হাতে নেই। তবে সেখানে যেতে পারলে আমার খুব ভালো লাগবে। কয়েক বছর আগে আমি কানে গিয়েছিলাম। তখন সবেমাত্র আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। একটি ব্র্যান্ডের প্রচারণার কাজে আমি সেখানে গিয়েছিলাম।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দীপিকা আরও বলেন, ‘আবারও কোনো ব্রান্ডের প্রচারণার কাজে কানে যাওয়ার সুযোগ হলে আমি যাব কি না জানি না। তবে ছবির প্রচারণার কাজে সেখানে যাওয়ার সুযোগ এলে আমি আনন্দের সঙ্গে তা লুফে নেব।’

এবারের কান চলচ্চিত্র উৎসবে এমন পোশাকেই দেখা গেছে সোনম কাপুরকে।
এবারের কান চলচ্চিত্র উৎসবে এমন পোশাকেই দেখা গেছে সোনম কাপুরকে।

এ বছর ক্যাটরিনা, সোনম ও ঐশ্বরিয়া কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন দীপিকা। তাঁদের নিয়ে গর্বিত বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে দীপিকার ভাষ্য, ‘এটি (কান) বিশাল একটি প্ল্যাটফর্ম। ক্যাটরিনা, সোনম ও ঐশ্বরিয়াসহ সেখানে উপস্থিত সবাইকে নিয়ে আমি প্রচণ্ড গর্বিত। আমার প্রত্যাশা, একদিন আমিও সেখানে যেতে পারব।’
এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ১৩ মে, চলবে ২৪ মে পর্যন্ত। এ বছর স্বর্ণপাম পুরস্কার জয়ের জন্য লড়াই করছে ভারত, জাপান, ফ্রান্স, থাইল্যান্ড, মেক্সিকো, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি ছবি। সেগুলোর মধ্যে ভারতের প্রতিনিধিত্ব করছে দুটি ছবি। একটি বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা অভিনীত নীরাজ ঘেওয়ানের ‘মাসান’, আরেকটি গুরবিন্দার সিংয়ের পাঞ্জাবি ছবি ‘ছোটি কুট’।