কাবু নন টাবু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই হায়দার ছবিতে তিনি অভিনয় করেছেন শহীদ কাপুরের মায়ের চরিত্রে। তাই বলে নব্বইয়ের দশকের ব্যস্ত নায়িকা টাবু ফুরিয়ে যাননি। বয়স ৪০ পেরিয়েছে, এখনো যেকোনো চরিত্রে নিজের সেরাটা দিতে চান তিনি। নিশিকান্ত কামাতের পরিচালনায় দৃশ্যম ছবিতে টাবু অভিনয় করেছেন পুলিশ কমিশনার মিরা দেশমুখের চরিত্রে। সেভাবেই তৈরি হয়েছেন এই বলিউড অভিনেত্রী। ব্যক্তিগত প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী নতুন রূপে নিজেকে সাজিয়েছেন তিনি। বাড়তি মেদ ঝরাতে ব্যায়ামাগারে প্রচুর সময় দিতে হয়েছে, খাবারের তালিকায়ও এসেছে পরিবর্তন। সবকিছু ঠিক থাকলে দৃশ্যম মুক্তি পাবে ৩১ জুলাই। মিরা দেশমুখ দর্শককে চমকে দেবে বলেই আশা রাখছেন টাবু। ডেইলি ভাস্কর।