কার কথা সত্যি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্ত ও অঙ্কিতা
সুশান্ত ও অঙ্কিতা

বেশ কিছুদিন ধরেই ছোটপর্দার অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা অঙ্কিতা লোখান্ড আর বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের বিচ্ছেদের খবর নিয়ে সরগরম বলিউডের সংবাদমাধ্যমগুলো। এ প্রসঙ্গে অঙ্কিতা জানিয়েছেন, সুশান্ত ও তাঁকে নিয়ে যে সব খবর প্রকাশিত হয়েছে তাতে তিনি বিস্মিত! অথচ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে তাঁদের বিচ্ছেদ ঘটেছে! এদিকে সুশান্তের মন্তব্য কিন্তু বলছে অন্য কথা! তাহলে কার কথা সত্যি!

এই বিচ্ছেদ প্রসঙ্গে টুইটার থেকে শুরু করে সংবাদমাধ্যমের কাছে অঙ্কিতা বেশ কয়েকটি মন্তব্য করেছেন। সর্বশেষ মন্তব্যে তিনি সুশান্তের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন জানিয়ে মন্তব্য করেছেন যে তাঁর মতো সুশান্তও এই বিচ্ছেদের বিষয়টি জেনে বিস্মিত।
সুশান্ত সিং রাজপুত বর্তমানে ছবির কাজে দেশের বাইরে অবস্থান করছেন।

যা হোক, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিচ্ছেদের বিষয়টি নিয়ে প্রথম তিরটি ছুড়েছিলেন এই দুজনেরই একজন। আর এর পরপরই এ নিয়ে সংবাদমাধ্যমগুলো ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখন তাঁদের কাছে মন্তব্যের জন্য জানতে চাওয়া হয়েছিল; সে সময় দুজনেরই কেউই যেন আহত বোধ না করেন, সম্ভবত এ কারণেই তাঁরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

ঠিক যে সময়ে ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ড ও বলিউডের হালের হার্ট থ্রব সুশান্ত সিং রাজপুতের বিয়ের দিনক্ষণ প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল। সেই সময়েই এই দুজনের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। আর এর পরপরই অঙ্কিতা টুইটারে বিষয়টি অস্বীকার করেন।

যদিও এর আগে টুইটারে একটি বিস্ফোরক মন্তব্য করে সুশান্ত জানিয়েছিলেন, যে তাঁর ​নীরবতাকে বুঝতে পারবে না; সে তাঁর কথা বুঝ​তেও অসমর্থ।
দীর্ঘ ছয় বছর ধরে প্রেম করছেন এই দুজন। ছোটপর্দার ধারাবাহিক কিংবা রিয়েলিটি শোর অনুষ্ঠানগুলোতে সবারই প্রিয় হয়ে উঠেছিলেন এই জুটি। অবশ্য সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রাখার পর থেকেই এই দুজনের সম্পর্কের মধ্যে যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছিল— সে আভাস দিয়েছিল বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ‘সিনেমা পাড়ার গুজব’ বলে সে খবর উড়িয়ে দিলেও এখন দুজনের বিচ্ছেদের বিষয়টি নিয়ে অনেকেই প্রায় নিশ্চিত যে এই দুজনের সম্পর্ক আর টিকছে না। টাইমস অব ইন্ডিয়া।