কার জন্য বউ সাজলেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জিরো’ সিনেমার সেট থেকে ক্যাটরিনার এই ছবি দুটি মঙ্গলবার ফাঁস হয়।
‘জিরো’ সিনেমার সেট থেকে ক্যাটরিনার এই ছবি দুটি মঙ্গলবার ফাঁস হয়।

পরনে লাল কাঞ্জিভরম, কপালে টুকটুকে লাল টিপ, সঙ্গে চন্দনের নকশা, মাথায় টায়রা পরে বউ সেজেছেন ক্যাটরিনা কাইফ। না, বাস্তবে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না ক্যাটরিনা। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘জিরো’ ছবির জন্য বধূবেশে হাজির হয়েছেন ক্যাট। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির সেট থেকে ক্যাটরিনার কনে সাজের কয়েকটি ছবি ফাঁস হয়। পরে অবশ্য ক্যাটরিনা নিজেও তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বউ বেশে নিজের সাদাকালো একটি ছবি প্রকাশ করেন।

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিটি পরিচালনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ছবিতে শাহরুখকে এক বামনের চরিত্রে দেখা যাবে। আর ক্যাটরিনা অভিনয় করেছেন মদে আসক্ত এক অভিনেত্রীর ভূমিকায়। এখানে আরও আছেন আনুশকা শর্মা। তবে তাঁর চরিত্রটি এখনো ধোঁয়াশার মধ্যে রেখেছেন পরিচালক ও প্রযোজক। এর আগে ২০১২ সালে ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে পর্দায় ধরা দিয়েছিলেন শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকা ত্রয়ী। সেটি ছিল প্রয়াত পরিচালক যশ চোপড়া পরিচালিত শেষ চলচ্চিত্র। এর অর্ধযুগ পর ‘জিরো’ ছবির জন্য আবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই ত্রয়ী।

এই ছবিতে ক্যাটরিনা মূল নায়িকা নাকি আনুশকা, তা-ও স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত ক্যাটই বেশি প্রাধান্য পাচ্ছেন বলে মনে হয়। গতকাল তাঁর কনে সাজের ছবিটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সেই সাজ বেশ প্রশংসিতও হচ্ছে। এর আগেও চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকবার বউ সাজতে হয়েছে তাঁকে। কিন্তু দক্ষিণী ঢঙের বউ এবারই প্রথম সাজলেন। ছবির মন্তব্যের ঘরে অনেকে বলছেন লাল টুকটুকে কাঞ্জিভরমে ক্যাটরিনাকে দেখাচ্ছে লাল পরির মতো।

এর আগে ক্যাটরিনা কোন সিনেমার জন্য কেমন বউ সেজেছিলেন, তা ছবিতে দেখে নেওয়া যাক।

‘হামকো দিওয়ানা কার গায়ে’ ছবিতে ক্যাটরিনা কাইফ বউ সেজেছিলেন গোলাপি লেহেঙ্গায়।
‘হামকো দিওয়ানা কার গায়ে’ ছবিতে ক্যাটরিনা কাইফ বউ সেজেছিলেন গোলাপি লেহেঙ্গায়।
জমকালো লাল লেহেঙ্গায় ‘রাজনীতি’ ছবিতে বধূবেশে ক্যাটরিনা কাইফ।
জমকালো লাল লেহেঙ্গায় ‘রাজনীতি’ ছবিতে বধূবেশে ক্যাটরিনা কাইফ।
‘সিং ইজ কিং’-এ হাসিখুশি বউ ক্যাটরিনা। এখানে পেস্তা রঙের বিয়ের পোশাকেও ছিল লালের ছোঁয়া।
‘সিং ইজ কিং’-এ হাসিখুশি বউ ক্যাটরিনা। এখানে পেস্তা রঙের বিয়ের পোশাকেও ছিল লালের ছোঁয়া।
‘মেরি ব্রাদার কি দুলহান’ সিনেমায় সাদা পোশাকে ফুটফুটে বউ ক্যাটরিনা। সঙ্গে সহশিল্পী ইমরান খান।
‘মেরি ব্রাদার কি দুলহান’ সিনেমায় সাদা পোশাকে ফুটফুটে বউ ক্যাটরিনা। সঙ্গে সহশিল্পী ইমরান খান।
সর্বশেষ ‘বারবার দেখো’ সিনেমায় নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘কালা চশমা’ পরা কনে ক্যাটরিনা কাইফ। আর হাতে আলতার নকশা।
সর্বশেষ ‘বারবার দেখো’ সিনেমায় নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘কালা চশমা’ পরা কনে ক্যাটরিনা কাইফ। আর হাতে আলতার নকশা।