কার প্রেমে প্রীতি?

মাঠের খেলায় অংশ না নিলেও সেই ২০০৮ সাল থেকেই আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের সবচেয়ে পরিচিত মুখ প্রীতি জিনতা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ‘আইপিএলে আমার প্রয়োজন ফুরিয়েছে।’ এবারই সম্ভবত শেষবারের মতো লাল জার্সিতে দেখা যাচ্ছে তাঁকে। দলটির অন্যতম স্বত্বাধিকারী তিনি। গত বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের আরেক স্বত্বাধিকারী ও সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে ঝগড়া বেধেছিল প্রীতির। ‘লাঞ্ছিত করা’র অভিযোগে নেসের নামে মামলাও ঠুকে দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আদালতের বাইরে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছেন। তাই বলে প্রীতি জিনতা-নেস ওয়াদিয়ার সম্পর্কে আর জোড়া লাগেনি। নতুন খবর হলো, নতুন প্রেমে মজেছেন প্রীতি। গুজব নয়, খবরটা নিজমুখেই স্বীকার করেছেন এই বলিউড সুন্দরী। প্রীতি জানিয়েছেন, ‘চমৎকার একজন মানুষের সঙ্গে প্রেম করছি।’ তা কে এই ‘চমৎকার মানুষ’? নামটি এখনো গোপনই রেখেছেন তিনি। বলিউডলাইফ।