কার সঙ্গে এত ঘনিষ্ঠ সোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহা ও কুণালের পুরোনো ছবি
সোহা ও কুণালের পুরোনো ছবি

‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই/ বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই’—সুমন চট্টোপাধ্যায়ের ‘জাতিস্মর’ গানটির লাইন দুটি মনে পড়ছে? গানটি জানা থাকলে বলিউড তারকা সোহা আলী নিজের শেয়ার করা ছবিটির ক্যাপশনে দুটি লাইন দিতে পারতেন।

সোহা আলী খান ভারতের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বিখ্যাত পতৌদি অঞ্চলের নবাব ও ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে।

সোহা ও কুণালের সর্বশেষ প্রকাশ্যে শেয়ার করা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি
সোহা ও কুণালের সর্বশেষ প্রকাশ্যে শেয়ার করা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি

পর্দায় খুব একটা সাহসী দৃশ্যে দেখা যায়নি তাঁকে। তবে বাস্তব জীবনে বেশ সাহসী হলেন বলাই যায়। ‘ঠোঁটে ঠোঁট রাখলেন, দুই জোড়া ঠোঁট এক হলো, ছবি তুললেন, সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
গত এপ্রিল থেকে স্বামী কুণাল খেমুর সঙ্গে সোহার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। তাহলে কি অন্য কারও প্রেমে পড়লেন সোহা? পরকীয়া? নাকি ছবির দৃশ্য?
নাহ! যা ভাবছেন তা নয়। বরং বিচ্ছেদের সব গুঞ্জন সরিয়ে প্রকাশ্যে স্বামী কুণালের সঙ্গেই চুমোতে বিভোর হলেন তিনি। ছবি তুললেন, পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল। সম্প্রতি ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিল এই দম্পতি।
এ বছরের এপ্রিলে সোহা আলী খান ও কুণাল খেমুর দাম্পত্য জীবনেও কালবৈশাখী ঝড় দেখা গিয়েছিল। তাঁদের পরিচিতজনেরা জানান, সন্তান চাইছেন কুণাল। শ্বশুরবাড়ির অন্য লোকজনের দিক থেকেও সোহার ওপর চাপ রয়েছে। কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য প্রস্তুত নন সোহা। এ নিয়ে মনোমালিন্যের কারণেই নাকি তাঁদের বিবাহিত জীবনে বেশ সমস্যা চলছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বলিউড এভরিডে, ইউটিউব।