কারিনা আবার বিজ্ঞাপনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান আগামী ডিসেম্বরে মা হতে যাচ্ছেন। এবার ঘোষণা এল, অন্তঃসত্ত্বা কারিনাকে দেখা যাবে একটি টিভি বিজ্ঞাপনে।
হেয়ার স্টাইলিস্ট অধুনা আখতার নতুন ব্র্যান্ডের চুলের রং বাজারজাত করার চিন্তা করেছেন। আর এর বিজ্ঞাপনেই দেখা যাবে কারিনাকে। বিশ্বস্ত এক সূত্র জানিয়েছেন, ‘বিজ্ঞাপনের ধারণাটা খুবই মজার। অধুনা ও কারিনা দুজনই এ ব্যাপারে খুব উৎসাহী।’
অধুনা ও কারিনা অনেক দিন ধরেই এ নিয়ে আলোচনা করছিলেন। অবশেষে শুটিংয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসের ১৯ ও ২০ তারিখে বিজ্ঞাপনের কাজ শুরু হবে।
এ ছাড়া কারিনা এ বছরের আগস্টে রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত ‘ভিরে দি ওয়েডিং’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন। ছবিটিতে তাঁর সঙ্গে দেখা যাবে সোনাম কাপুরকেও। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।