কারিনা 'ভাইরাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বলিউডের অন্যতম আলোচিত পরিবারের সদস্য সাইফ আলী খান, কারিনা কাপুর খান আর তাঁদের একমাত্র সন্তান তৈমুর। ছুটি কাটাতে পতৌদি ঘুরে বেড়ান তাঁরা। গিয়েছিলেন প্রকৃতি আর প্রাণীদের কাছাকাছি। কারিনা কাপুর খান সম্প্রতি ছুটির দিনের সেই সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

তৈমুরের প্রিয় বেড়ানোর জায়গা চিড়িয়াখানা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
তৈমুরের প্রিয় বেড়ানোর জায়গা চিড়িয়াখানা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এসব ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। ইতিমধ্যে ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ছবিগুলো। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তৈমুরের প্রকৃতিপ্রেম নিয়ে সাইফ আলী খান বলেন, তৈমুর পতৌদিতে ঘুরতে ভালোবাসে। আর তাঁর প্রিয় বেড়ানোর জায়গা চিড়িয়াখানা। সে প্রকৃতি খুবই ভালোবাসে। খালি পায়ে ছুটে বেড়াতে পছন্দ করে। প্রাণীদের সঙ্গে সে খুব দ্রুত বন্ধুত্ব পাতিয়ে ফেলে।

ছুটির দিনে তাঁরা ঘুরতে বের হন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ছুটির দিনে তাঁরা ঘুরতে বের হন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অন্যদিকে, স্বামী আর ছেলের মতো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারিনাও। আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহারকারী হন, তাহলে ইতিমধ্যে দৃশ্যটা দেখে ফেলেছেন। কারণ, বলিউড তারকা কোদাল হাতে মাটি খুঁড়ছেন। এই স্টাইল আইকনের পরনে তখন ছিল জিনস আর কুর্তি, পায়ে স্নিকার।

ছুটির দিনে পিতা-পুত্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ছুটির দিনে পিতা-পুত্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

হাতে কোদাল, কাদা, সাধারণ বেশের কারিনাকে দেখে ভক্তরা মন্তব্য করেছেন, ‘দ্য গর্জিয়াস’।

মাটি কাটছেন কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মাটি কাটছেন কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বোঝা যাচ্ছে, ভক্তদের জন্য কোনো চমক নিয়ে ফিরছেন কারিনা কাপুর খান। কিন্তু কী সেই চমক, তা এখনো জানা যায়নি। ভিডিওতে দেখা যায়, হাসিমুখে কোদাল দিয়ে মাটি কাটছেন কারিনা। এ সময় ইউটিউবার প্রযুক্তা কোহলিকেও দেখা গেছে কারিনার পাশে। কাদামাখা হাত নিয়ে ছবি তুলেছেন তিনি।

মাটি কাটা শেষে কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মাটি কাটা শেষে কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কারিনা কাপুর খান সম্প্রতি ‘আংরেজি মিডিয়াম’ ছবির কাজ শেষ করে লন্ডন থেকে ফিরেছেন। ছবিতে প্রধান চরিত্রে আছেন ইরফান খান। তা ছাড়া কারিনাকে দেখা যাবে ‘গুড নিউজ’ ছবিতে অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ আর কিয়ারা আদভানির সঙ্গে। আগামী ২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। শিগগিরই শুরু হবে ‘লাল সিং চাডঢা’ ছবির শুটিং। এই ছবিতে কারিনার বিপরীতে থাকবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ছবিটি ২০২০ সালের দিওয়ালিতে মুক্তি পাবে।

অন্যদিকে, সাইফ আলী খান ‘জওয়ানি জানেমান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এখানে সাইফের সঙ্গে পর্দা ভাগ করছেন টাবু।