কারিনাকে আমিরের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী কারিনার মা হওয়ার খবর যে শুধু খান ও কাপুর পরিবারেই আনন্দ বয়ে এনেছে তা কিন্তু নয়। খুশির হাওয়া লেগেছে পুরো বলিউড পাড়ায়। কারিনার স্বামী, অভিনেতা সাইফ আলী খান এই সুসংবাদ জানানোর পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন তাঁরা দুজন। এবার কারিনার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ একজন। তিনি হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
একই স্টুডিওতে শুটিং চলছিল আমির আর কারিনার। কারিনা সেখানে আছেন জানতে পেরে আমির খান নিজেই তাঁর ‘থ্রি ইডিয়টস’ ছবির সহশিল্পীকে অভিনন্দন জানাতে যান। এরপর তাঁরা একসঙ্গে দুপুরের খাবারও খেয়েছেন। আর আমির নাকি হবু মাকে সুস্থ থাকার কিছু পরামর্শও দিয়ে এসেছেন। কারিনাকে আমির বলেছেন, তিনি যেন গর্ভকালীন সময় কফি ও ক্যাফেইন–জাতীয় খাবার থেকে দূরে থাকেন। কারণ, এতে সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে। বলিউড বাবল