কারিনার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

দোহাই তোদের, একটু চুপ কর! এমনই আকুতি ঝরে পড়ল কারিনা কাপুরের কণ্ঠে। প্রায় করজোড়ে বলিউড তারকা বলেছেন, বোন কারিশমাকে নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। এর কোনোটাই সত্যি নয়।
ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় সব ছেড়ে সংসার বেছে নিয়েছিলেন কারিশমা। কারিনা তখনো আজকের মতো তারকা হয়েই ওঠেননি। সেই কারিশমা আবার সংসার ছেড়ে ক্যারিয়ার গড়তে চান। সম্প্রতি গুঞ্জন রটে, কারিশমা তাঁর বন্ধু, একটি ওষুধ কোম্পানির প্রধান নির্বাহী সন্দীপ তোশনিয়ালকে বিয়ে করছেন। তবে কারিনার বক্তব্য, লোলো (কারিশমা) আর কখনোই বিয়ে করবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস।