কারিনার কেশপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

চরিত্রের জন্য মানুষ কত কিছুই না করে। কাস্ট অ্যাওয়ে ছবিতে দ্বীপে আটকা পড়া মানুষের চরিত্র ঠিকমতো ফুটিয়ে তুলতে ছয়-সাত মাস চুল-দাড়ি কাটেননি, এমনকি কোনো যত্নও নেননি টম হ্যাংকস। কিন্তু কারিনা কাপুর বলছেন অন্য কথা। না, চরিত্রের প্রয়োজনে তিনিও অনেক কিছুই উৎসর্গ করতে রাজি, কিন্তু কখনোই চুলে হাত দেবেন না। নিজের চুলকে ফুলের মতো ভালোবাসেন তিনি।

কারিনা বলেছেন, ‘আমি ঠিক নিশ্চিত নই কোনো চরিত্রের জন্য আমি আমার চুল কেটে ফেলব কি না, সেটা যত দুর্দান্ত চরিত্রই হোক না কেন। আমি আমার চুল ভীষণ ভালোবাসি। আমার ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই মাঝারি আকারের চুল ছিল। কিন্তু এখন আমি লম্বা চুল নিয়ে হাজির হতে চাই।’

শুধু কি ভালোবাসা? নাকি অন্য কিছু? নিন্দুকেরা তো বলবেই, শ্যাম্পু আর তেলের বিজ্ঞাপন...। কারিনা স্বীকারও করলেন, ‘চুল কাটলে আমি আসলেই বিজ্ঞাপনী চুক্তিগুলো হারাব।’ আইএএনএস।