কারিনার পার্টি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমৃতা অরোরার সেলফিতে তাঁর সঙ্গে কারিনা কাপুর খান
অমৃতা অরোরার সেলফিতে তাঁর সঙ্গে কারিনা কাপুর খান

২০ ডিসেম্বর পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ২২ ডিসেম্বর ছেলে তৈমুর আলী খান পতৌদিকে নিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে। আর বাড়ি ফিরতে না–ফিরতেই আয়োজন করেছেন জমকালো পার্টির। ২৪ ডিসেম্বর রাতে কারিনা ও সাইফ আলী খানের বাড়িতে সেই পার্টির আয়োজন করা হয়।
বড়দিন উদ্যাপন ও কারিনার বাড়ি প্রত্যাবর্তন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। তাতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন সাইফিনা দম্পতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। সেই পার্টিতে সদ্য হাসপাতাল থেকে আসা কারিনাকে দেখা যায় বেশ প্রাণবন্ত সাজে। লাল পোশাকে তিনি সেজেছিলেন সেদিন। বন্ধুদের সঙ্গে তুলেছেন সেলফি। কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে কোনো সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়াননি।
কারিনার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী অমৃতা অরোরা ইনস্টাগ্রামে তৈমুরের মা কারিনার ছবি পোস্ট করেন। তাতে বাড়ি ও স্বাভাবিক জীবনে ফেরায় বেবোকে অভিনন্দন জানান তিনি। পার্টির অতিথির তালিকায় আরও ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর, মা ববিতা, বোন কারিশমা কাপুর, ভাগনি সামিরা, ভাগনে কিয়ান, অভিনেত্রী মালাইকা অরোরা খান, সাইফের মা শর্মিলা ঠাকুর, বোন সাবা আলী খান, সোহা আলী খান, সোহার বর কুনাল খেমু, সাইফ ও তাঁর প্রথম স্ত্রীর ছেলে ইব্রাহিমসহ অনেকে।