কারিনার পোষা ক্যাপ্রিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ্রিও নয়, অন্য এক কুকুরের সঙ্গে কারিনা
ক্যাপ্রিও নয়, অন্য এক কুকুরের সঙ্গে কারিনা

কারিনা কাপুর আর সাইফ আলী খানের কুকুরপ্রীতির কথা ভক্তদের জানা। বলিউডের এই নবাব দম্পতি বাড়িতে দুটি কুকুর পোষেন। একটি ছোট জ্যাক রাসেল জাতের কুকুর, নাম এলভিস। আরেকটি কুকুর কারিনা-সাইফকে উপহার দিয়েছেন সোনাক্ষী সিনহা। সেই কুকুরের নাম আপনাকে চমকে দেবে নিশ্চিত। কারিনা তাঁর কুকুরের নাম রেখেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! খবরটা ডি ক্যাপ্রিওর ভক্তদের ভালো না-ও লাগতে পারে। এ প্রসঙ্গে কারিনার বক্তব্য, ‘লিওনার্দো ডি ক্যাপ্রিও দেখতে দারুণ সুদর্শন। আমার কুকুরটা দেখতে একদমই ভালো না। এটা অনেকটা সুন্দর আর অসুন্দরের সহাবস্থান।’ টাইমস অব ইন্ডিয়া।