কারিনার প্রথম সালমান দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কর্ণাটকের উড়ুপিতে জাগ্রুতি ছবির শুটিং চলাকালে সালমানের সঙ্গে কারিনা
ভারতের কর্ণাটকের উড়ুপিতে জাগ্রুতি ছবির শুটিং চলাকালে সালমানের সঙ্গে কারিনা

১৯৯২ সাল। জাগ্রুতি সিনেমার শুটিং চলছিল কর্ণাটকের উড়ুপিতে। ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করছেন কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুর। সেখানেই মা ববিতা কাপুরের সঙ্গে সালমানের কক্ষে গিয়ে হাজির হন নয় বছরের কারিনা। সেটিই ছিল সালমান খানের সঙ্গে কারিনার প্রথম দেখা। পরে তো সেই শিশুটি হয়েছিলেন সাল্লু ভাইয়ের নায়িকা। 

কারিনা কাপুর l ছবি: আইএএনএস
কারিনা কাপুর l ছবি: আইএএনএস

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেই সময়ের একটি ছবি। বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি বের করা হয় সালমানের সামনে। ছবিটি দেখে তিনি বলেন, ‘তখনকার সেই নাবালিকা এখন অনেক বড় তারকা। যতটুকু মনে পড়ে ছবিটা উড়ুপিতে তোলা। লোলো (কারিশমা) ও আমি সেখানে শুটিং করছিলাম।’ কথা শেষে সাল্লু ভাই বলেন, ‘এই শিশুটি আমার নায়িকা হয়েছিল বজরঙ্গি ভাইজান ও বডিগার্ড ছবিতে।’

মা হওয়ার জন্য বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলেন কারিনা কাপুর। মা হওয়া যে একজন অভিনয়শিল্পীর ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে না, সেটা প্রমাণ করে দিয়েছেন এই অভিনেত্রী। শিগগিরই তাঁকে দেখা যাবে ভিরে দি ওয়েডিং ছবিতে। শোনা যাচ্ছে, করণ জোহরের সঙ্গে নতুন ছবি নিয়েও আলাপ চলছে তাঁর। বলিউড লাইফ।