কারিনার বদলে আলিয়া?

নতুন করে তৈরি হচ্ছে শ্রীদেবীর ‘সাদমা’ ছবিটি। তাতে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুর খানের। মা হতে যাচ্ছেন বলে আপাতত নতুন কোনো ছবিতে কাজ করছেন না তিনি। ফলে বদলে যাচ্ছে ‘সাদমা’-এর রিমেকের নায়িকা। নির্মাতা এখন খানিকটা দ্বিধায়। গুঞ্জন উঠেছে, কারিনাকে বদলে আলিয়া ভাটকে নেওয়া হতে পারে।
১৯৮৩ সালে ‘সাদমা’ ছবিতে একজন ‘বিশেষ’ নারী বা অটিস্টিক চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। অসাধারণ অভিনয় করে দর্শকের মনে স্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি। ফলে ‘সাদমা’ ছবির নায়িকার চরিত্রটি গুরুত্বপূর্ণ। কে করবেন সেই চরিত্র, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
করণ জোহর প্রযোজিত একটি ছবির নায়িকা হওয়ার কথা ছিল আলিয়ার। সেখানে আলিয়ার পরিবর্তে দেখা যাবে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জানভি কাপুরকে। বলিউডে অভিষেকের অপেক্ষায় এখন এই তারকা-কন্যা। টাইমস অব ইন্ডিয়া, বলিউড বাবল।