কারিনার মসলা-বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় দেড় বিঘত একটা ঘোমটা টানা। ছোট্ট একটা হামানদিস্তায় সুর উঠেছে খুটুং-খটাশ। একমনে কাজ করে চলেছেন এক মারাঠি নারী। কে তিনি? একি, এ যে কারিনা কাপুর!
নায়ক-নায়িকা হতে গেলে কত কিছুই না শিখতে হয়। এবার যেমন কারিনাকে শিখতে হলো মসলা-বিদ্যা। মানে মসলা কীভাবে পিষতে হয় সেই বিদ্যা আর কি। সিংঘাম রিটার্নস ছবিতে মারাঠি নারীর ভূমিকায় অভিনয় করছেন কারিনা। শুধু চলন-বলন নয়, সবদিক থেকেই নিজেকে সেই চরিত্রের উপযোগী করে গড়ে তুলছেন। এর আগে ছবির জন্য রিকশা চালানোও শিখতে হয়েছে। টিএনএন।