কারিনার সঙ্গে সেলফি তোলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

তিনি নিজে মুখ্যমন্ত্রী হলে কী হবে, কারিনা কাপুরের দেখা তো আর হররোজ পান না। কারিনাকে এতটা কাছে পেলে আপনি যা করতেন, রমন সিংও তা-ই করেছেন। মওকা বুঝে তুলেছেন একটা সেলফি। কিন্তু ভারতের ছত্তিশগড়ের এই মুখ্যমন্ত্রী কি জানতেন, এই একটা সেলফি কী এক ঝামেলায় ফেলে দেবে তাঁকে। রীতিমতো সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন বিজেপির এই নেতা।
ইউনিসেফের বিশেষ দূত কারিনা গত শুক্রবার ছত্তিশগড়ের রায়পুরে শিশুদের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। শিশু অধিকার নিয়ে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠান যখন চলছিল, সেই সময় মঞ্চেই কারিনার সঙ্গে ছবি তোলেন রমন; যেটি অনেকের কাছেই মনে হয়েছে দৃষ্টিকটু। এ নিয়ে ভারতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ তোলপাড় চলছে। বিরোধী দল কংগ্রেসও রীতিমতো ধুয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীকে।
রমনের মুখপাত্র অবশ্য দাবি করেছেন, এমনিতে যেকোনো অনুষ্ঠানে গেলেই মুখ্যমন্ত্রী শিশু ও অতিথিদের সঙ্গে ছবি তোলেন। এ দিনও তা-ই করেছেন। পিটিআই।