কারিশমার ঘরে ঢুকেছিল যে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মাসে মুম্বাইয়ের মোট ১৮টি বাড়িতে চুরি করেছে ৩৫ বছর বয়সী ইমতিয়াজ আনসারি। যার-তার বাড়িতে ঢুকে চুরি করেননি তিনি। ধনী পরিবার বুঝেই সেই বাড়িতে ঢুকেছেন। এই তালিকায় আছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের বাড়িও। ইমতিয়াজ ধরা পড়ার পর পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি কারিশমার বাড়িতে হানা দিয়েছিলেন।
ছুতোরের কাজের ছুতোয় এসব বাড়িতে ঢুকে ইমতিয়াজ পরিকল্পনা করতেন। এরপর বাড়িতে কেউ না থাকলে চুরি করে পালাতেন। ধরা পড়ে পুলিশের কাছে এসব পরিকল্পনা জানাতে বাধ্য হন ইমতিয়াজ। পুলিশ জানায়, বান্দ্রা এবং এর আশপাশের এলাকা থেকে অভিযোগ আসার পর ফাঁদ পেতে ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়।
হিন্দুস্তান টাইমস