কার্তিক-কিয়ারার ছবির নাম নিয়ে আপত্তি
বলিউডের উঠতি তারকা কার্তিক আরিয়ানের আগামী ছবির নাম ‘সত্যনারায়ণ কি কথা’। প্রথমবারের মতো প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কাজ করতে যাচ্ছেন কার্তিক। ছবিটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী সমীর বিদ্বানস। ছবির ‘সত্যনারায়ণ’ নামটা নিয়েই বেঁধেছে ঝামেলা। নামটা অনেকের ভালো লাগেনি। তাঁরা বলছেন, এ নাম তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ নিয়ে অনলাইনে জানানো হয়েছে তীব্র আপত্তি।
অনলাইনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অনেকে বলেছেন, দেবতার নাম নিয়ে ছেলেখেলা? এতে নড়েচড়ে বসেছেন ছবির
শোনা যায়, সাজিদের প্রযোজনা সংস্থার প্রিয় পাত্রী শ্রদ্ধা কাপুর। তাই বেশি খোঁজাখুঁজি না করে শুরুতেই ছবির চিত্রনাট্য পাঠানো হয় শ্রদ্ধার কাছে। চরিত্রটি শ্রদ্ধা পছন্দও করেছেন এবং ছবিতে কাজ করার মৌখিক সম্মতিও জানান। কিন্তু অভিনয়শিল্পী বাছাইয়ের সিদ্ধান্ত হঠাৎ করেই বদলে যায়। এই মুহূর্তে শোনা যাচ্ছে, শ্রদ্ধা নয়, এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন কিয়ারা আদভানি।
খবর সত্যি হলে ‘ভুলভুলাইয়া টু’র পর এটি হবে কিয়ারা ও কার্তিকের দ্বিতীয় ছবি। ছবিতে কার্তিকের বা সত্যের ‘কথা’ হবেন কিয়ারা।
শোনা যায়, সাজিদের প্রযোজনা সংস্থার প্রিয় পাত্রী শ্রদ্ধা কাপুর। তাই বেশি খোঁজাখুঁজি না করে শুরুতেই ছবির চিত্রনাট্য পাঠানো হয় শ্রদ্ধার কাছে। চরিত্রটি শ্রদ্ধা পছন্দও করেছেন এবং ছবিতে কাজ করার মৌখিক সম্মতিও জানান। কিন্তু অভিনয়শিল্পী বাছাইয়ের সিদ্ধান্ত হঠাৎ করেই বদলে যায়। এই মুহূর্তে শোনা যাচ্ছে, শ্রদ্ধা নয়, এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন কিয়ারা আদভানি। খবর সত্যি হলে ‘ভুলভুলাইয়া টু’র পর এটি হবে কিয়ারা ও কার্তিকের দ্বিতীয় ছবি। ছবিতে কার্তিকের বা সত্যের ‘কথা’ হবেন কিয়ারা।