কিং খানই বটে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটির পর থেকেই বলিউডের ‘কিং খান’খ্যাত শাহরুখ খান তাঁর ছবির শুরুতে দেখানো ক্রেডিট লাইনে নিজের নামের আগে ছবির নায়িকার নামটি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। শাহরুখ খানই বলিউডের প্রথম তারকা; যিনি নারীর প্রতি শ্রদ্ধা দেখাতে এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছিলেন। আর এখন পর্যন্ত খুব সচেতনভাবে তাঁর সব ছবির ক্ষেত্রেই এই কাজটি নিশ্চিত করে আসছেন শাহরুখ।
নারীর বৈষম্য হটাতে আর লিঙ্গ সমতার পক্ষে বলিউডের এই অভিনেতা বরাবরই সোচ্চার।
এবারের নারী দিবস উপলক্ষে যখন শাহরুখ খানকে কিছু বলতে বলা হয়েছিল সে সময় এই অভিনেতা জানান, তিনি বিশ্বের সকল নারীর ভক্ত ও গুণগ্রাহী।
শাহরুখ খান আরও জানান, বিশ্বে নারীর মতো আর কোনো কিছুই সেরা নয়। আর তিনি মনেপ্রাণে চান, বিশ্বের নারীরা যেন আরও শক্তিশালী, আরও স্বাধীন হয়ে ওঠে। টাইমস অব ইন্ডিয়া।