কিছু দৃশ্যে তাপসীর সঙ্গে কাজ করতে কেন ভয় পান তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তি পেয়েছে ‘হাসিন দিলরুবা’র ট্রেলার। ভিনিল ম্যাথু পরিচালিত ছবিটির ট্রেলার সবাই দারুণ পছন্দ করেছে, শুরু হয়েছে আলোচনা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে তাপসী পান্নুর বিপরীতে আছেন বিক্রান্ত ম্যাসি আর হর্ষবর্ধন রানে। ত্রিকোণ প্রেমের এই ছবিতে তাপসীর সঙ্গে বিক্রান্ত ও হর্ষবর্ধনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে। দৃশ্যগুলো নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তাপসী। জানিয়েছেন, বিক্রান্ত ও হর্ষবর্ধন দুই নায়কই তাঁর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে রীতিমতো ভয় পেয়েছিলেন।

বেরিয়েছে তাপসী পান্নু অভিনতী ‘হাসিন দিলরুবা’ ছবির ট্রেলার। ছবি: ইনস্টাগ্রাম

এ প্রসঙ্গে তাপসী বলেছেন, ‘দৃশ্যগুলো আমি ওদের জন্য সহজ করে দিয়েছিলাম। ওদের দুজনকে দেখে খুব ভীত লাগছিল। আমার সঙ্গে ঠিক কী করবে, বুঝে উঠতে পারছিল না। মনে হচ্ছিল দুজনেই খুব ভয়ে ভয়ে আছে। আমার ইমেজের জন্যই হয়তো এই সমস্যা তৈরি হচ্ছিল। অন্য কারণও থাকতে পারে। তবে আমি ভিনিল ম্যাথুর কাছে বারবার গিয়ে এ ব্যাপারে অভিযোগ করেছি।’

পুলের জলে নাশতা করছেন তাপসী পান্নু
ইনস্টাগ্রাম

তাপসী এই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করার আগে সঙ্গীর কাছ থেকে কোনো রকম অনুমতি তিনি নেন না। তাপসী বলেছেন, ‘আমি আমার সঙ্গীকে ঘনিষ্ঠ দৃশ্য সম্পর্কে কিছু বলি না। এটা আমার পেশাগত জীবন। ব্যক্তিগত জীবনকে এর থেকে দূরেই রাখি। আর আমিও চাই যে ও ওর পেশাগত জীবনের সিদ্ধান্তর ক্ষেত্রে আমার অনুমতি যেন না নেয়। আমিও ওর থেকে এটাই আশা করি।’

‘হাসিন দিলরুবা’ ছবিতে তাপসী পান্নুর সঙ্গে দেখা যাবে বিক্রান্ত ম্যাসেকে। ছবি: আইএমডিবি

ভিনিল ম্যাথু পরিচালিত ‘হাসিন দিলরুবা’ ছবিতে তাপসী স্বামীর হত্যা রহস্যের জালে জড়িয়ে পড়ে। ছবিটি আগামী ২ জুলাই ওটিটিতে মুক্তি পাবে।