কিছু শিল্পীকে নির্লজ্জ বললেন নওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রের বৈচিত্র্য দিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকী তো বরারবই নজর কাড়েন সবার। এবার একটি মন্তব্য দিয়ে তিনি উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কতিপয় বলিউড তারকাকে তিনি বললেন ‘নির্লজ্জ’!
নওয়াজুদ্দিন সিদ্দিকী কোনো তারকার নাম উল্লেখ করেননি। সামগ্রিক বিচারে তিনি মন্তব্যটি করেছেন। সম্প্রতি ভোপালে একটি অনুষ্ঠানে নওয়াজকে প্রশ্ন করা হয়, বলিউড তারকারা যে ত্বক ফর্সাকারী প্রসাধনীর প্রচার করেন, একে কীভাবে দেখেন তিনি? তখনই নওয়াজ তাঁর মন্তব্যটি করেন। বলেন, ‘ত্বক ফর্সাকারী প্রসাধনীর প্রচার করাটা একধরনের বেহায়াপনা। আমি সব সময়ই এটা বলি, এখনো বলছি, যাঁরা এই প্রসাধনীর প্রচার করেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত।’
নওয়াজুদ্দিন সিদ্দিকী তাঁর বাবুমশাই বন্দুকবাজ ছবির প্রচারে ভোপাল গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে ছবির অভিনেত্রী বিদিতা বাগ ও শ্রদ্ধা দাশও ছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।