কিরণ বেদির চরিত্রে প্রিয়াঙ্কা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

ম্যারি কম দেখে দর্শকের হাততালির শব্দ এখনো থামেনি। এরই মধ্যে নতুন খবর। সবকিছু ঠিক থাকলে ভারতের দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তা কিরণ বেদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্পগুলোই যেন প্রিয়াঙ্কাকে ইদানীং বেশি টানছে। তার ওপর ম্যারি কম-এর সাফল্যের পর ‘কিরণ বেদি’কে ফিরিয়ে দেওয়ার কোনো কারণ নেই। প্রিয়াঙ্কা অবশ্য এখনই ছবিটিতে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেননি। পরিচালক সোহাম শাহ এরই মধ্যে ছবির জন্য প্রিয়াঙ্কাকে ১০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব করেছেন। জিনিউজ।