কিশোর কুমার-আর ডি বর্মণকে নিয়ে ছবি নয় : নাসিরুদ্দিন শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরুদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ

তাঁর অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিখ্যাত কবি মির্জা গালিবের চরিত্রে অভিনয়। ওই সময়ে দারুণ আলোচিতও হয়েছিলেন তিনি। অথচ সেই নাসিরুদ্দিন শাহ বলছেন, বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে চলচ্চিত্র না বানানোই ভালো।
কিশোর কুমার কিংবা আর ডি বর্মণের জীবনের ভিত্তিতে হিন্দি ছবি না বানানোই উচিত। কারণ, বাণিজ্যিক পরিচালকদের হাতে পড়ে ছবির একেবারে বারোটা বাজতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন নাসিরুদ্দিন শাহ।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎ​কার দিতে গিয়ে ৬৭ বছরের প্রবীণ এই অভিনেতা বলেন, ‘আরে বাবা, বাণিজ্যিক ছবি করিয়েরা নাচা-গানা, প্রেম-ভালোবাসার ছবি বানাচ্ছেন, বানান। কিন্তু সিরিয়াস বিষয়গুলো নিয়ে ছবি বানানোর ছেলেমানুষি কি না করলেই নয়!’ তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে এমন একটা সময়ে কাজ করতে এসেছিলাম, যখন আমাকে পরিচালকদের সত্যি প্রয়োজন ছিল।’
সূত্র : এনডিটিভি