কুস্তিগির থেকে পিয়ানোবাদক আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দঙ্গল’ ছবি দিয়ে কুস্তিগির বাবা হিসেবে পরিচিত পেলেন আমির খান। শাসনের বেলায়ও ছিলেন বেশ কঠোর। ছবিতে মেয়েদের কুস্তিগির বানাতে দিয়েছেন কুস্তির কলাকৌশল শিক্ষা। এবার বাস্তবেও পর্দার মেয়েকে শেখালেন। তবে কুস্তি নয়, পিয়ানো।

ছবিতে আমিরের মেয়ে হিসেবে অভিনয় করেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ফাতিমা। সেখানে আমির খান পিয়ানো বাজাচ্ছেন। একটি ছবিতে ফাতিমা পাশে দাঁড়িয়ে আছেন, যেন শিখছেন।
যদিও ছবির ক্যাপশনে পিয়ানো শেখানোর কোনো কথা নেই। কিন্তু ভক্তরা এমনটাই মনে করছেন।
বছরের শেষ দিকে ‘দঙ্গল’ মুক্তি পেলেও বক্স অফিসে সবাইকে ছাড়িয়ে গেছে। ছবিটি এর মধ্যে ৩৭০ কোটির বেশি ব্যবসা করেছে। হিন্দুস্তান টাইমস