কৃতি শ্যানন এবার এনজিও কর্মী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা নিখিল আদভানির পরবর্তী ছবি ‘লখনৌ সেন্ট্রাল’-এর নায়িকা হবেন কৃতি শ্যানন। এই ছবিতে একজন এনজিও কর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে। যেখানে তিনি একজন কয়েদির জীবন নতুন করে শুরু করতে সাহায্য করবেন। আর এখানে কয়েদির ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার।
‘লখনৌ সেন্ট্রাল’-এ আরও অভিনয় করেছেন অঙ্গদ বেদি ও দীপক দোবরিয়াল। এটি পরিচালনা করবেন নিখিল আদভানির সহকারী রণজোত তিওয়ারি। ছবির শুটিং এ বছরেই শুরু হওয়ার কথা রয়েছে। ফিল্মফেয়ার।