কৃতির কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃতি শ্যানন  l ছবি: গ্ল্যামশ্যাম ডট কম
কৃতি শ্যানন l ছবি: গ্ল্যামশ্যাম ডট কম

বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও প্রথম হিন্দি ছবি হিরোপান্তির পর তারকা বনে গেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। ফিল্মফেয়ার পুরস্কারের শেষ আসরে নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। পরিচালক-প্রযোজকেরা ঠিকই আঁচ করতে পেরেছেন কৃতির তেজ। তাই তো নবাগত এই অভিনেত্রীকে নতুন ছবির প্রস্তাবে ভাসিয়ে দিচ্ছেন তাঁরা। তবে খুব বিচক্ষণভাবে কৃতি বাছাই করছেন তাঁর পরের ছবিগুলো। আর ফিল্মফেয়ার পাওয়ার পর তো তাঁর কদর এখন বলিউডে বেড়ে গেছে আরও একটু।
জানা গেছে, কৃতিকে এখন তারকাদের সান্নিধ্য ছাড়া বড় পর্দায় দেখা যাবে না। সম্প্রতি নাকি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন চেন্নাই এক্সপ্রেস ছবির পরিচালক রোহিত শেঠির নতুন ছবিতে। এতে কৃতিকে দেখা যাবে শাহরুখ আর কাজলের সঙ্গে একই কাতারে। বরুণ ধাওয়ানের বিপরীতে থাকবেন কৃতি। ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ক্যাটরিনা কাইফও নাকি থাকছেন এই সিনেমায়। কৃতির ভাগ্যই বটে! ক্যারিয়ারের শুরুতেই বলিউডের সবচেয়ে উজ্জ্বল তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে এর শুটিং শুরু হবে।
এরই মধ্যে কৃতি চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার ও শহীদ কাপুরের বিপরীতে দুটি আলাদা ছবিতে। ফিল্মফেয়ার।