কে অভিষেকের সবচেয়ে বড় ভক্ত?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের কাজ নিয়ে আলোচনা কম হয়। তার চেয়ে বেশি হয় হাসি-তামাশা। বাবা বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁদের নামের আড়ালেই যেন বারবার হারিয়ে যায় অভিষেকের নাম। আর অভিনেতা হিসেবে সফল হতে পারছেন না বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে নিয়ে যা তা ভাবে তামাশা করা হয়। তবে, অভিষেকের মতে তাঁকে নিয়ে যারা এমন হাসাহাসি করেন তাঁরাই নাকি তাঁর সবচেয়ে বড় ভক্ত!
অভিষেকের ভাষ্য, ‘তাঁরা আমার সবচেয়ে বড় ভক্ত। কারণ আমাকে নিয়ে তাঁরা যতটা ভাবেন আমি নিজেও নিজেকে নিয়ে এতোটা ভাবি না। তাঁরা আমার পেছনে অনেক সময় ব্যয় করেন। কাজেই তাঁরাই আমার সবচেয়ে বড় ভক্ত। আমি তাঁদের প্রতি খুব বিনয়ী। ’
নিন্দুকদের মুখ বন্ধ করার ভালো উপায়ই খুঁজে বের করেছেন অভিষেক। এনডিটিভি