কেন আবরাম কেন সুহানা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবারে শাহরুখ
সপরিবারে শাহরুখ

শাহরুখ খান-গৌরী খান দম্পতির তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরাম। ‘কাভি খুশি গাম’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে আরিয়ানের। আর ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছে ছোট্ট আবরাম। শাহরুখপত্নী গৌরী খানেরও বলিউড অভিষেক হয়েছে। শাহরুখের পরিবারের সবার বলিউড অভিষেক হলেও কেবল বাকি আছে শাহরুখ-গৌরী দম্পতির একমাত্র মেয়ে সুহানা। সম্প্রতি এর পেছনের কারণ জানিয়েছেন কিং খান।

শাহরুখের কোলে আবরাম
শাহরুখের কোলে আবরাম

শাহরুখ একবার বলেছিলেন, সুহানা বড় হয়ে অভিনেত্রী হোক—এটাই তিনি চান। স্ত্রী ও দুই ছেলের বলিউড অভিষেক হলেও সুহানা কেন সেই সুযোগ পায়নি জানতে চাইলে শাহরুখ বলেন, ‘ফারাহ খানের সব ছবির শেষেই শিল্পী ও কলা-কুশলীদের দেখানো হয়। হ্যাপি “নিউ ইয়ার” ছবির প্রযোজক গৌরী। প্রযোজক হওয়ায় তাঁকে অবশ্যই এই ছবিতে দেখা যাবে। ছবিটির একটি গানের দৃশ্যধারণের সময় ছবির সেটে আবরাম হাজির ছিল। তখন ফারাহ তাকে ছবিতে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। আমরাও রাজি হয়ে যাই।’
শাহরুখ আরও বলেন, ‘আরিয়ানের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। “কাভি খুশি কাভি গাম” ছবির সেটে সে যেত। করণ জোহর খুব পছন্দ করে আরিয়ানকে। একদিন সে আরিয়ানকে ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে বললে খুশি মনেই রাজি হয়ে যায় আরিয়ান। কিন্তু সুহানার ক্ষেত্রে এমন কিছু ঘটেনি বলেই তার বলিউড অভিষেক হয়নি। আসলে আমার একেকজন সন্তানের আগ্রহ একেক দিকে। সুহানা খেলা খুব পছন্দ করে। মাঠে সে থাকলে বেশির ভাগ সময়ই জয়ের দেখা পাই আমরা।’