কেন কমলা দাসের বায়োপিকে বিদ্যা বালান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

কবি কমলা দাসের বায়োপিকে বিদ্যা বালান অভিনয় করবেন, এ কথা বিদ্যা বলেছিলেন নিজেই। হঠাৎ কী হলো যে তিনি এ ছবি থেকে সরে এলেন?

এত দিন চলেছিল নানা জল্পনা-কল্পনা। গুজবও বেশ কিছু ছড়িয়ে পড়েছিল। এত দিনে বিদ্যা বালান এ ব্যাপারে নিজের মত জানালেন।
বিদ্যা বললেন, যা ছড়িয়েছে, সেগুলো নেহাতই গুজব। এগুলোতে কোনো সত্যতা নেই।
তিনি আরও বলেন, ‘পরিচালক কামালউদ্দিন মুহাম্মদের সঙ্গে কিছু ব্যাপারে আমি একমত হতে পারিনি। এই আমার কারণ। অন্য কিছু না।’
তবে বিদ্যা মনে করেন, কামালউদ্দিন ছবিটি ভালোই বানাবেন। কমলা দাস কারও ভালোবাসার, শ্রদ্ধার, সম্মানের মানুষ ছিলেন। এই মানুষটিকে পর্দায় মঞ্জু ওয়ারিয়র ভালোমতোই ফুটিয়ে তুলবেন, এই বিদ্যার বিশ্বাস। নির্মাতা কামাল ও অভিনেত্রী মঞ্জুর জন্য তাঁর শুভ কামনা সব সময় থাকবে। ফিল্মফেয়ার