কেন টেকেনি মনীষার সংসার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনীষা কৈরালা ও তাঁর সাবেক স্বামী সম্রাট দাহাল
মনীষা কৈরালা ও তাঁর সাবেক স্বামী সম্রাট দাহাল

২০১০ সালে বেশ ধুমধাম করেই প্রেমিক সম্রাট দাহালকে বিয়ে করেছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা। কিন্তু সেই সংসার দুই বছরের বেশি টেকেনি। এ জন্য অবশ্য সাবেক স্বামী সম্রাটকে দায়ী করেন না তিনি। মনীষা তাঁর আসন্ন ছবি ‘ডিয়ার মায়া’-র প্রচারণার সময় নিজেই স্বীকার করেছেন যে তাঁর সংসার ভাঙার পেছনে তিনি নিজেই দায়ী। 


৪৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হতো, বিয়ে বিষয়টাই খুব স্বপ্নময়। কিন্তু খারাপ সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার চেয়ে তা ভেঙে ফেলাই আসলে ভালো। তাহলে আর কোনো তিক্ততা সৃষ্টি হয় না।’

মনীষা জানান, ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করার জন্য তিনিই তাড়াহুড়ো করেছিলেন। মনীষার ভাষ্য, ‘আমি পরে বুঝতে পারি যে বিয়ে আসলে আমার জন্য নয়। আমি এ জন্য অপর পক্ষকে কোনো দোষ দিতে চাই না।’

এখন আর নিজেকে অন্য কারও জীবনের সঙ্গে জড়াতে চান না এই অভিনেত্রী। বলেন, ‘আমি এখন আমার জীবন ও কাজ নিয়ে খুব সুখে আছি। আমাকে একটু আমার মতো থাকতে দিন, যেমনটা এখন আছি।’

যদিও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, সারা দিন পর বাড়ি ফিরে যখন গোটা বাড়ি খালি দেখেন, তখন খুব একাকী লাগে তাঁর। কেউ ঘরে তাঁর জন্য অপেক্ষা করছে না—এই বোধও তাঁকে কষ্ট দেয়। টাইমস অব ইন্ডিয়া