কেন ৫ কোটি রুপি দেবেন ফারহান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার
ফারহান আখতার

সিনেমায় পাকিস্তানি শিল্পী থাকলে প্রযোজককে পাঁচ কোটি রুপি জরিমানা দেওয়ার বিধান দিয়েছে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের একটি রাজনৈতিক দল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এই শর্তে চলতি সপ্তাহে মুক্তি পেল করন জোহর প্রযোজিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। কিন্তু এই শর্ত মানতে নারাজ ফারহান আখতার। কেন দেবেন তিনি পাঁচ কোটি রুপি? আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে এই প্রযোজকের ‘রইস’ ছবিটি। এখানে মূল নারী চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
প্রযোজক গিল্ডের সভাপতি মুকেশ ভাটের সঙ্গে যখন মুখ্যমন্ত্রী ও এমএনএস দলের প্রধানের বৈঠক হয়, তখন বলা হয়েছিল, পাকিস্তানি কোনো শিল্পী ভারতীয় ছবিতে থাকলে সেই ছবির প্রযোজককে ছবির আয় থেকে পাঁচ কোটি রুপি মাশুল দিতে হবে। সেই অর্থ চলে যাবে ভারতের সেনাকল্যাণ তহবিলে। কিন্তু সম্প্রতি ফারহান এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘জরিমানা হিসেবে পাঁচ কোটি রুপি আমি দেব না। প্রশ্নই ওঠে না।’
জবাবে এমএনএস দলের অন্যতম নেতা অমিয় খোপকর বলেছেন, ‘সিনেমা মুক্তির সময় ঘনিয়ে আসুক, তখন দেখা যাবে কী হয়। এখন যাঁরা এই শর্ত মানতে চাইছেন না, তাঁরা আগে কোথায় ছিলেন? সিদ্ধান্ত গ্রহণের সময় কেন তাঁরা কিছু বলেননি।’ বলিউড বাবল।