কেমন দেখতে ঝাঁসির রানি কঙ্গনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন আগে থেকেই খবর ছড়িয়েছিল, কুইন–তানু এবার হচ্ছেন রানি লক্ষ্মীবাই। ঝাঁসির রানির চরিত্রে দেখা যাবে কঙ্গনা রনৌতকে। কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে ছবির পোস্টার। সেখানে দেখতে কেমন লাগছে কঙ্গনাকে তারই একটি ছবি দেখা গেল গণমাধ্যমে। 

৪ মে বেনারসে দশাশ্বমেধ ঘাটে ২০ ফুট দৈর্ঘ্যের পোস্টার প্রকাশ করবেন কঙ্গনা রনৌত। শুধু এটুকুই নয়, সেখানে তিনি পোস্টার প্রকাশের পর গঙ্গা আরতিও করবেন। ছবিটি পরিচালনা করেছেন ক্রিশ। লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। বিজয়েন্দ্র ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’র মতো সিনেমার পাণ্ডুলিপি লিখেছেন। প্রসূন যোশি লিখেছেন সংলাপ ও গান।
পরিচালক বারানসিতে এ আয়োজন করেছেন। কারণ, রানি লক্ষ্মীবাই ১৮২৮ সালে মারাঠি ব্রাহ্মণ পরিবারে এখানেই জন্মগ্রহণ করেন। মিড-ডে