কোনটি আসল সালমান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

অনায়াসে একজন অনাত্মীয়কে আত্মীয় বানাতে পারেন। নিজের রক্তের বোনের সম্মান দিয়ে আপন বোনের মতোই ভালোবাসায় ভরিয়ে রাখেন। এই তো খবর এল, কাশ্মীরের এক দুর্গত পরিবারের পুরো ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন সালমান খান।
এই একই সালমানের বিরুদ্ধে আছে মাতলামি করে ফুটপাতের ওপর শুয়ে থাকা দরিদ্র মানুষের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ। সেই মামলার রায় বেরোবে কদিন পর। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে সালমানকে এবার ছুটতে হয়েছে রাজস্থানে। যোধপুরের একটি আদালতে আরেকটি মামলা চলছে অবৈধ অস্ত্র রাখা এবং হরিণ শিকারের অভিযোগে। গত বুধবার আদালতে সশরীরে উপস্থিত থেকে বলিউড তারকা নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন।
টাইমস অব ইন্ডিয়া।