কোহলির সমালোচনায় শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হায়ার পরিবারের পাশে দাঁড়ালেন শিল্পা। ছবি: ডেকান ক্রনিকল
হায়ার পরিবারের পাশে দাঁড়ালেন শিল্পা। ছবি: ডেকান ক্রনিকল

পড়তে বসে মায়ের কাছে লাগাতার বকুনি খাচ্ছিল হায়া। সে ভারতের জনপ্রিয় গায়ক ও সুরকার তোশি সাবরি ও সারিব সাবরির ভাইঝি। নিজের ভাই ও স্বামীকে দেখানোর জন্য হায়ার বকুনি খাওয়ার সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছিলেন তোশি। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে উঠেছিল প্রবল সমালোচনার ঝড়।
সমালোচকদের দলে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার শিখর ধাওয়ান। হায়ার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল বিরাটদের সমালোচনার। এবার প্রতিবাদ জানালেন বলিউড নায়িকা শিল্পা শেঠিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে শিল্পার মন্তব্য, ‘একজন মা হিসেবে ভিডিওটা দেখতে আমারও খারাপ লেগেছে। কিন্তু তারপরও শুধু একজন মা-ই বুঝতে পারেন তাঁর সন্তানের জন্য কোনটা ভালো। একটি শিশুকে তাঁর মা কীভাবে লালন করবেন, তা দেখিয়ে দেওয়ার অধিকার নেই কারও। তবে শিশুটির সঙ্গে ভালো-মন্দ কী ঘটেছে তা বলা আমার কাজ নয়। মা হিসেবে নিজের সন্তানের সঙ্গে আমি এটা করব না।’ সূত্র: ডেকান ক্রনিকল