কৈশোরে 'প্লেবয়' ছিলেন রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং

স্কুলজীবনে বন্ধুদের মায়েরা কিশোর রণবীর সিংকে কি নামে ডাকতেন জানেন? ‘পচা আপেল’। কিন্তু কেন এই নামে ডাকতেন? সাহস করে নিজেই সে কাহিনি জানিয়েছেন বলিউডের এ সময়ের আলোচিত নায়ক রণবীর সিং।

বলিউডে সাবলীল অভিনয়ের জন্য অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রণবীর সিং। এই তরুণ অভিনেতার ব্যক্তিত্বের একটা দিক হলো, সোজাসাপটা কথা বলা। ব্যক্তিজীবনই হোক কিংবা ক্যারিয়ার— এই অভিনেতা সবখানেই স্বচ্ছতা বজায় রেখে চলেন। বান্ধবী দীপিকার সঙ্গে সম্পর্কের ব্যাপারেও তিনি বেশ খোলামেলা।
কিন্তু তাঁর সোজাসাপটা কথার ধাক্কা সামলাতে কমবেশি সবাইকেই খানিকটা বেগ পেতে হয়। সংবাদমাধ্যমকে তিনি যখন জানান, মাত্র বারো বছর বয়সেই কৌমার্য খুইয়েছেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি রণবীর। একটি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রণবীর আরও বলেন, ‘প্রেমে পড়ে বা আবেগে নয়। শুধুমাত্র কৌতূহল মেটাতে গিয়েই আমি আমার কৌমার্য খোয়াই। মেয়েটি আমার থেকে বয়সে বড় ছিল। তাতে কি!’
রণবীর হাসতে হাসতে বলেন, ‘এরপর তো আমি আমার বন্ধুদের এ ব্যাপারে টিউশন দিতেও শুরু করি। বন্ধুদের মায়েরা আমাকে ‘পচা আপেল’ বলতেন। ওঁদের ছেলেদের নাকি আমি খারাপ করে দিচ্ছি।’
রণবীরের বন্ধুর মায়েরা যাই বলুন না কেন, এটা মানতেই হবে যে তিনি বরাবর সব বিষয়েই অকপট, স্বচ্ছ এবং খোলামেলা স্বভাবের। স্কুল বা কলেজে তিনি কিছু​টা ‘প্লেবয়’ ধরনেরই ছিলেন। অন্তত তাঁর দেওয়া তথ্য এটাই প্রমাণ করে।
অবশ্য, রণবীরের এই মন্তব্যে তাঁর প্রিয়তম বান্ধবী দীপিকা পাডুকোণ খেপেছেন কিনা, সে খবর এখনো জানা যায়নি। ফিল্মবিটডটকম।