কোনটি আসল, কোনটি নকল?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথম ছবিটি আসল। আর পরেরটি নতুন সিনেমা ইন্দু সরকার-এর দৃশ্য। পরের ছবিতে পর্দার ইন্দিরা গান্ধীর পাশে তাঁর ছেলে সঞ্জয়ের সাজে দেখা যাচ্ছে নিল নিতিন মুকেশকে। ছবির পরিচালক মধুর ভান্ডারকার যদি নিলের নাম স্পষ্ট করে না বলতেন, তাহলে হয়তো এই ছবিতে নিলকে চিনতেও বেগ পেতে হতো। ছবিটি এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, টোটা রায় চৌধুরী ও পিংক সিনেমাখ্যাত কৃতি কুলহারি। তবে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করা শিল্পীর নাম এখনো জানা যায়নি। আধুনিক প্রযুক্তির প্রসথেটিক মেকআপ করায় শিল্পী সত্যিকার অর্থেই ঢাকা পড়ে গেছেন চরিত্রের আড়ালে।