কোল্ডপ্লের জন্য গ্যালারিতে দীপিকা-আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লিনে কোল্ডপ্লের কনসার্টে দীপিকা, আলিয়া ও শাকুন বাত্রা
বার্লিনে কোল্ডপ্লের কনসার্টে দীপিকা, আলিয়া ও শাকুন বাত্রা
দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট
দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট

কোনো বড় কনসার্ট, খেলা কিংবা অন্য কোনো সাংস্কৃতিক আয়োজনে ‘ভিভিআইপি’ আসনটি সবাই খোঁজে। এর জন্য কতজন কত প্রভাবশালী ব্যক্তি আর প্রতিষ্ঠানের কাছে ধরণা দেয়! কিন্তু সত্যিকার অর্থেই যাঁরা ভক্ত তাঁদের বেলায় কিন্তু এসব ‘ভিভিআইপি’ আসন কোনো বিষয় না।
প্রিয় তারকা সামনে এলে রাস্তায় বসেও উপভোগ করা যায় তাঁদের পরিবেশনা। এটাই নতুন করে প্রমাণ করে দিলেন বলিউডের এ সময়ের দুই আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। প্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট তাঁরা দেখেছেন গ্যালারিতে বসে।
সম্প্রতি বার্লিনে কনসার্ট করল কোল্ডপ্লে। বলিউডের এই দুই অভিনেত্রী অনেক আগে থেকেই টিকিটের আশায় দৌড়ঝাঁপ করছিলেন। কিন্তু এসব কনসার্টের টিকিট পাওয়া তো সোনার হরিণ হাতে পাওয়ার মতোই। তাই যখন বিশাল মিলনায়তনের পেছনের দিকের গ্যালারির টিকিট পেলেন, তাতেই তাঁরা মহাখুশি। টুইটারে নিজেদের সেই খুশির বহিঃপ্রকাশও করলেন। পরিচালক শাকুন বাত্রার সঙ্গেই গ্যালারি থেকেই ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আলিয়া ও দীপিকা।
তবে দীপিকা ও আলিয়ার তুলনায় আরেক বলিউডকন্যা সোনম কাপুরকে বলতে হবে ভাগ্যবতী। কারণ তিনি কোল্ডপ্লের গানের ভিডিওতে এক ঝলক কাজ করার বদলে পেয়ে গেছেন কনসার্টে ‘ভিভিআইপি’ টিকিট। তাই আলিয়া ও দীপিকা যখন গ্যালারিতে বসে হাজার হাজার শ্রোতার ভিড়ে নিজেদের হারিয়ে ফেলেছিলেন, তখন প্রথম সারিতে বসা সোনম কাছ থেকে উপভোগ করেছেন প্রিয় ব্যান্ডের পরিবেশনা। পিঙ্কভিলা।