কোহলি-আনুশকার বিয়ের সানাই?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কোনো রাখঢাক নেই। প্রেম করতে নেই লুকোচুরি। কোহলি-আনুশকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে জনসমক্ষে। সোমবার রাতে ঘুরতে বের হয়ে আবার তাঁরা ধরা পড়লেন ক্যামেরায়। সঙ্গে আনুশকার ভাইও ছিলেন। তাঁদের হাসতে দেখে বোঝা গেল, বেশ ভালোই সময় কাটছে তাঁদের। আগের দিনেও ফুটবল ম্যাচ দেখতে একসঙ্গে বেরিয়েছিলেন তাঁরা।
এতকিছুর পরও দুজনই চুপচাপ, সম্পর্কের ব্যাপারে টুঁ শব্দটি করছেন না! তাতে কী? তাঁদের দেখে যে কেউ বলে দেবে ভেতরে ভেতরে কী হচ্ছে! খেলার জন্য বাইরে গেলে আনুশকা নিয়মিতই কোহলির সঙ্গে দেখা করছেন। অন্যদিকে, কোহলিও ছুটে যাচ্ছেন আনুশকার শুটিং স্পটে। নতুন খবর হলো, সম্প্রতি নাকি তাঁদের বাবা-মায়েরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন। তবে কি আমরা ধরে নিতে পারি, বিয়ের সানাই বাজবে শিগগিরই? ইন্ডিয়ান এক্সপ্রেস।