কোহলিতে মুগ্ধ সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিতে মুগ্ধ সোনম। ছবি: এএফপি
কোহলিতে মুগ্ধ সোনম। ছবি: এএফপি

বিরাট কোহলির প্রতি মুগ্ধতার নিশ্চয় শেষ নেই আনুশকা শর্মার! সেটি থাকাটাই স্বাভাবিক। কেননা, ভারতের টেস্ট অধিনায়কের সঙ্গে অনেক দিন ধরেই তো এ বলিউড তারকার হৃদয় বাঁধা। তবে আরেক বলিউড তারকা সোনম কাপুরও কিন্তু ভীষণ মুগ্ধ কোহলিতে!
সম্প্রতি পরিচালক ও প্রযোজক ফারাহ খানের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন সোনম। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হলো, আপনার প্রিয় ক্রিকেটার কে? ‘বিরাট কোহলি ইজ হট’— খুবসুরাত অভিনেত্রীর সোজাসাপটা উত্তর! সোনমের এমন উত্তরে অবাক হওয়ার কিছু নেই। অনিল-তনয়া খুব একটা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বললেন না। এমন সারল্য ও সততার কারণেই সোনমের অন্য রকম ভাবমূর্তি বি-টাউনে ও দর্শকদের কাছে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।