কোহলির অনুকরণ করলেন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকের ‘ফ্লাইং কিস’
অভিষেকের ‘ফ্লাইং কিস’
বিরাট কোহলি ও অভিষেক বচ্চন
বিরাট কোহলি ও অভিষেক বচ্চন

ক্রিকেটার বিরাট কোহলির যেদিন ম্যাচ থাকত, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও সেদিন ভারতের খেলা দেখতে আসতেন। আনুশকাকে লক্ষ্য করে ব্যাট উঁচিয়ে ‘ফ্লায়িং কিস’ করতেন কোহলি। এবার তারই অনুকরণ করলেন ছোটে বচ্চন।
অভিষেক বচ্চন তাঁর দল ‘জয়পুর পিংক প্যান্থারস’-এর সঙ্গে ক্রিকেট খেলছিলেন। একটি বাউন্ডারি মারার পর তিনি কোহলিকে অনুসরণ করে ব্যাট উঁচিয়ে ‘ফ্লাইং কিস’ করেন। পরে সে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জুনিয়র বচ্চন। মিডডে।