কোয়ান্টিকোয় খোলামেলা প্রিয়াঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের খোলামেলা রোমাঞ্চ দৃশ্যও নতুন কিছু না। রেখা থেকে জিনাত আমান হয়ে যুগটা এগিয়েছে। বলিউডের মল্লিকা শেরওয়াত, তনুশ্রীরা যেমন চুম্বনেই তোলপাড় করেছিলেন তেমনি যৌনাবেদন দিয়ে দর্শকের মনে আঁচড় কেটেছেন পুনম পাণ্ডে, শার্লিন চোপড়া থেকে ডেইজি, সানি লিওনিরা। বলিউডে না হলেও মার্কিন মুলুকের ছোটপর্দায় কোয়ান্টিাকো সিরিজে খোলামেলা অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়াও সম্প্রতি আলোচনায় এসেছেন।
খোলামেলা দৃশ্যে যে প্রিয়াঙ্কা অভিনয় করেননি তা নয়; ‘ফ্যাশন’ ছবিতে বেশ খোলামেলাই ছিলেন প্রিয়াঙ্কা। এবার সেই ‘ফ্যাশন’ ছবিকেও ছাপিয়ে গেল কোয়ানটিকো। তবে এটি কোনো পূর্ণদৈর্ঘ্য ছবি নয় নয়। আমেরিকার জনপ্রিয় টেলিভিশন শো কোয়ানটিকোর পাইলট এপিসোডে একটি গাড়ির মধ্যকার রোমান্টিক খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা জ্যাক ম্যাকলোলিন। ওই দৃশ্যের ভিডিও এখন গুগলের সার্চ তালিকাকে ব্যস্ত রাখছে সকাল বিকেল। এনডিটিভি। মিড-ডে।