ক্যাটই ডোবালেন 'ফ্যান্টম' ও 'ফিতুর'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

মুখ থুবড়ে পড়েছে পরপর দুটি ছবি। গত বছরের ‘ফ্যান্টম’ ও চলতি বছরের ‘ফিতুর’। দুই ছবিরই নায়িকা ক্যাটরিনা কাইফ। ব্যর্থতার তকমা কেন জুটল এ ছবির কপালে! ক্যাট বললেন, দুটি ছবিতেই নাকি অমনোযোগী ছিলেন তিনি!

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এ ধরনের একটি মন্তব্যের ওপর ভিত্তি করে একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় দৈনিক পত্রিকা ডিএনএ। সেখানে ক্যাটের বরাত দিয়ে লেখা হয়েছে, ওই ছবি দুটিতে শতভাগ মনোযোগ ছিল না ক্যাটরিনার। দুটি ছবিরই শুটিং চলাকালীন একটু অন্য চিন্তায় ডুবে ছিলেন তিনি। ছবির সেটে থাকা অবস্থায় যেদিকে মনোযোগ দেওয়ার কথা, সেদিকে তাঁর মনোযোগ ছিল না।
ক্যাটরিনা বলেছেন, ‘আমার জন্য এটা একটা বিরাট শিক্ষা। যদি কেউ মনে করেন যে মনোযোগ দেওয়ার কিছু নেই, ব্যাপারটা খুবই সহজ। তাহলে সেটার প্রভাব ছবির ওপর পড়বেই। আমি জানি, আমি আরও ভালো করতে পারতাম। তার মানে এই নয় যে আমি চেষ্টা করিনি। বিশেষ করে “ফিতুর” ছবিটা। ছবিটিতে ভালো কাজ করার যথেষ্ট চেষ্টা করেছি আমি। কিন্তু মনে হয় আমি আরও কঠিনভাবে চেষ্টা করতে পারতাম।’ হিন্দুস্তান টাইমস