ক্যাটরিনা কাইফের কান অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টাখানেক আগে কান উৎসবের প্রাণকেন্দ্র প্যালে ডে ফেস্টিভ্যালের সামনে দিয়ে আসার সময় চোখে পড়ল লাল গালিচা। কাল সারাদিন ধরে চলেছে কানের সুবিখ্যাত লাল গালিচা স্থাপনের কাজ। পুরোটা সময় নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছেন জায়গাটা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, তৈরি ক্যাটরিনা কাইফও। এরই মধ্যে ক্যাটরিনা কাইফ এসে পৌঁছেছেন ফ্রান্সে। সব ঠিকঠাক থাকলে আজই কান উৎসবের লাল গালিচায় অভিষেক ঘটবে এই বলিউড কন্যার। এরই মধ্যে তার কান যাত্রার খবর টুইট করে জানিয়েও দিয়েছেন ক্যাটরিনা।