ক্যাটরিনা-ফাওয়াদ একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ ও ফাওয়াদ খান
ক্যাটরিনা কাইফ ও ফাওয়াদ খান

লেখক-সুরকার আদিত্য ধর তাঁর প্রথম ছবির নায়ক-নায়িকা পেয়ে গেছেন। ফাওয়াদ খান ও ক্যাটরিনা কাইফ এই প্রথম জুটিবদ্ধ হচ্ছেন, তা–ও আবার করন জোহর প্রযোজিত ছবিতে।

ছবিটি একটি মজার প্রেমকাহিনি। শোনা যাচ্ছে, দিল্লিতে শুটিং শুরু হবে এই নভেম্বরে। আর মাত্র তিন মাসের মধ্যে জানুয়ারিতে শেষ হবে। কবে মুক্তি পাবে এখনো ঠিক হয়নি। ফিল্মফেয়ার।