ক্যাটরিনাকে খোঁচালেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও ক্যাটরিনা কাইফ
সালমান খান ও ক্যাটরিনা কাইফ

‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচার নিয়ে নানা অনুষ্ঠানে মহাব্যস্ত সালমান খান যেন দম ফেলার কোনো ফুরসতই পাচ্ছেন না। অবশ্য এরই মধ্যে এক টিভি অনুষ্ঠানে ‘বজরঙ্গি ভাইজান’ তাঁর সাবেক ‘প্রেমিকা’ ক্যাটরিনা কাইফকে খোঁচা দিতে ভোলেননি।
এক টিভি রিয়েলিটি শোতে সালমান খান অভিনেতা ও উপস্থাপক কপিল শর্মাকে বলেন, ক্যাটরিনা যেমন কপিলের কোনো উপকার কিংবা কাজে আসবেন না, তেমনি তিনি সালমানেরও আর কোনো কাজে আসবেন না।
সালমানের এ মন্তব্যে বলিউডের অনেকেই রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন। অথচ কিছুদিন আগেও এই ক্যাটরিনাই ছিলেন সালমান খানের ধ্যানজ্ঞান।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

সালমান-ক্যাটরিনার প্রেমের পরিণতি সম্পর্কে সবাই জানেন। কিন্তু আবারও ভালোবাসার সম্পর্কে তাঁদের ফিরে আসা নিয়ে অনেকেরই ক্ষীণ হলেও একটু আশা ছিল। অবশ্য, রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম ও সম্ভাব্য পরিণয়ের নানা খবরের ভিড়ে সে আশা যেন খানিকটা ধামাচাপাই পড়েছে। আর সালমানের এ মন্তব্যের পর ক্যাটরিনা কী কখনো সালমানের কাছে সহজ পারবেন!
যদিও সালমান খানকে বলিউডের অনেক সমালোচকই ‘চূড়ান্ত পেশাদার’ অভিনেতা হিসেবে মূল্যায়ন করেন। পাশাপাশি তাঁরা ক্যাটরিনা কাইফকে দেখেন ‘ব্যবসায়ী অভিনেত্রী’ হিসেবে। বাস্তব আর পর্দার পেশাদারি জীবনের পার্থক্য অনেক। হয়তো সালমানের সঙ্গে ক্যাটের সম্পর্ক চুকেবুকে গেলেও কাজের ক্ষেত্রে দুজন একসঙ্গে বড়পর্দায় আসতেও পারেন।
প্রসঙ্গত, রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা সালমান খানের সঙ্গে এ অভিনেত্রীর দূরত্ব বাড়িয়ে দিয়েছে। সালমান খান বর্তমানে প্রেম করছেন রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরার সঙ্গে। সালমান-ইলুলিয়ার এই প্রেমের খবরের পাশাপাশি সম্প্রতি খবর রটেছে শিগগিরই তাঁরা দুজন বিয়ে করতে যাচ্ছেন। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া। ইন্দো-এশিয়ান নিউজ।