ক্যাটরিনার আংটি, মঙ্গলসূত্রের দাম জানেন?

লাল রঙের পোশাকে বধূ ক্যাটরিনা কাইফ। সাদা শেরওয়ানিতে বর ভিকি কৌশল।
ইনস্টাগ্রাম

একে অপরের হাত ধরে এক নতুন সফর শুরু করলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। এখন তাঁদের নতুন পরিচয়ের নাম ভিক্যাট। তাঁদের বিয়ের নানান মুহূর্তের ছবি এখন নেট দুনিয়ায় সবচেয়ে চর্চিত বিষয়। বলিউডের এই নবদম্পতিকে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন ভক্তরা। কনেরূপী ক্যাটরিনার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। এখন সবার নজর এই বলিউড নায়িকার বিয়ের পোশাক থেকে অলংকারের দিকে। তাঁর আংটি আর মঙ্গলসূত্র সবার নজর কেড়েছে।

বাগদান অনুষ্ঠানের দিন ভিকি ক্যাটকে একটি আংটি পরিয়েছিলেন। এই আংটি মাঝখানে একটি নিলা আর চারদিকে হিরেখচিত। জানা গেছে, ক্যাটরিনার বাগদানের আংটিটি টিফনি অ্যান্ড কোম্পানির। প্ল্যাটিনামের এই আংটি চোখধাঁধানো হিরে দিয়ে খচিত। ক্যাটের মেহেদি লাগানো হাতে আংটিটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁর এই আংটির দাম ৯,৮০০ ডলার অর্থাৎ প্রায় ৭ দশমিক ৫ লাখ রুপি, যা বাংলাদেশের মুদ্রায় সাড়ে ৮ লাখ টাকা। ভিকির আঙুলে প্ল্যাটিনামের আংটি আছে বলে জানা গেছে। এদিকে ক্যাটের মঙ্গলসূত্রের দামও প্রকাশ পেয়েছে। মঙ্গলসূত্রটিও হিরের দ্যুতিতে উজ্জ্বল। জানা গেছে, ক্যাটের গলার মঙ্গলসূত্রের দাম ৫ লাখ রুপি।

ক্যাটের গলার মঙ্গলসূত্রের দাম ৫ লাখ রুপি
ইনস্টাগ্রাম

ভিকি আর ক্যাটের পোশাকের খবর আগেই ফাঁস হয়েছিল। প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহেঙ্গা-চোলিতে বিয়ের আসরে কনেরূপে হাজির ছিলেন ক্যাট। তার লাল লেহেঙ্গাজুড়ে ছিল সোনালি জারদৌসি কাজ। এদিকে অফ হোয়াইট রঙের শেরওয়ানিতে ভিকি হয়ে উঠেছিলেন প্রকৃতই রাজকুমার।

ক্যাটরিনার কাইফ
ইনস্টাগ্রাম